1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাকৃবিতে প্রো-ভিসি পদে বহিরাগত নিয়োগের গুঞ্জনে ক্ষোভ মানববন্ধনে অভ্যন্তরীণ যোগ্য অধ্যাপক নিয়োগের দাবি শিক্ষক সমিতির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪২ বার পঠিত

সওকত হোসাইনঃ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে বহিরাগত কাউকে নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)। গতকাল রোববার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে কর্মরত যোগ্য, অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপক থাকা সত্ত্বেও বহিরাগত কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগের গুঞ্জন শিক্ষক সমাজে গভীর উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বহু সৎ, দক্ষ ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন। এ অবস্থায় বহিরাগত কাউকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক স্থিতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।শিক্ষক নেতারা আরও বলেন, এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে অস্থিরতা, বিভাজন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে, যা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য কখনোই কাম্য নয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন গাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ সমিতির অন্যান্য সিনিয়র ও জুনিয়র শিক্ষকবৃন্দ। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান নয়, এটি দেশের কৃষি শিক্ষা, উদ্ভাবন ও গবেষণার এক গর্বিত আলোকবর্তিকা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানটি সাফল্যের স্বাক্ষর রেখেছে। তাই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নির্ধারণে অভ্যন্তরীণ যোগ্য ও পরীক্ষিত শিক্ষকগণের মূল্যায়ন হওয়াটাই যৌক্তিক প্রত্যাশা। এদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড.ভভভ মোহাম্মদ সাইফুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, একাডেমিক সংস্কৃতি ও গবেষণার ধারাবাহিকতা রক্ষায় এমন নেতৃত্ব প্রয়োজন, যারা এই প্রতিষ্ঠানের বাস্তবতা, সংকট ও সম্ভাবনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মানববন্ধন শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, স্থিতিশীলতা ও একাডেমিক অগ্রগতির কথা বিবেচনা করে প্রো-ভিসি পদে অভ্যন্তরীণ যোগ্য ও অভিজ্ঞ অধ্যাপকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park