1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস কেলেঙ্কারি, ইলেকট্রনিক সরঞ্জামসহ ৪৯ পরীক্ষার্থী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২০১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, এ আর সাইফুল ইসলাম:সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে গাইবান্ধা জেলায় ইলেকট্রনিক ডিভাইসসহ অন্তত ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতদের মধ্যে ১৭ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত লিখিত পরীক্ষাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে এসব পরীক্ষার্থীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।
পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের ৬১ জেলার মতো গাইবান্ধাতেও একযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলায় মোট ৪৩টি কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা গ্রহণ করা হয়। এর মধ্যে ২৪টি পরীক্ষা কেন্দ্র থেকে নারীসহ মোট ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটকের সংখ্যায় শীর্ষে রয়েছে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আব্দুল কাইয়ুম হাইস্কুল পরীক্ষা কেন্দ্র। শুধুমাত্র এই কেন্দ্র থেকেই সর্বোচ্চ ১১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাশ জানান, পরীক্ষাকালীন সময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে ২৪টি কেন্দ্র থেকে ৪৮ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় আরও ৪ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছেন।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গাইবান্ধা জেলায় ৪০০টিরও বেশি শূন্য পদের বিপরীতে এবারের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন মোট ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park