1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কোটচাঁদপুরে সিরু মিয়া-কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের শুভ উদ্ভোদন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৩০৪ বার পঠিত

আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর: ” নতুন বছর নতুন দিন”নতুন বইয়ে হোক রঙিন”শিক্ষা আমার অধিকার বই দিচ্ছে সরকার” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান সিরু মিয়া-কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

(১লা জানুয়ারি) বৃহস্পতিবার সকালে পৌর শহরের উপজেলা ভূমি অফিসের সামনে অস্থায়ী ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই কার্যক্রমের শুভ উদ্ভোদন করা হয়।

উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র ও সিরু মিয়া-কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো, সোহেল রানা,জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুউজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার, মডেল থানার তদন্ত ওসি এনায়েত হোসেন, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার প্রমুখ।

সে সময় অতিথিরা নতুন শিক্ষা প্রতিষ্ঠানটি সকালের সহায়তায় কিভাবে দাঁড় করিয়ে শিক্ষার মান উন্নয়ন করে কোটচাঁদপুরের মডেল হিসেবে উপস্থাপন করা যায় সে সমস্ত বিষয় নিয়ে সার্বিক আলোচনা ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ও সাফল্য কামনা করেন।

এ সময় শিক্ষাক, ছাত্র ছাত্রী,অভিভাবক, সুধী সমাজ, সাংবাদিক সহ নানা শ্রোণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park