1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

কুমিল্লা দেবিদ্বারে সমমনা ইসলামী দলগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা উত্তর প্রতিনিধি : দেবিদ্বার উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খানের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা – ৪ দেবিদ্বার আসলে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মুফতী রাশেদুল ইসলাম, ইসলামী আন্দোলনের দেবিদ্বার উপজেলা সভাপতি পারভেজ ভূঞা, খেলাফত মজলিশ দেবিদ্বার উপজেলা সহ সভাপতি হাফেজ জসিম উদ্দিন, দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আশরাফুল আলম ওবাইদী,দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদাউস আহম্মেদ প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ও কল্যানমূলক রাষ্ট্র গঠনে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্য এখন সময়ের সবচেয়ে বড় দাবী। দেশের জনগন ইসলামী দলগুলোকে একই প্লাটফর্মে আগামী নির্বাচনে দেখতে চায়।

মানুষের তৈরী করা আইন দিয়ে গত ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তারা দূর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হয়েছে । আল্লাহর আইন দিয়েই দেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। ইসলামী দলগুলোর ঐক্য যেন ফাটল তৈরী করতে না পারে সে ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park