ফারুক হোসাইন জনি, কুমিল্লা উত্তর প্রতিনিধি : দেবিদ্বার উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খানের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা - ৪ দেবিদ্বার আসলে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মুফতী রাশেদুল ইসলাম, ইসলামী আন্দোলনের দেবিদ্বার উপজেলা সভাপতি পারভেজ ভূঞা, খেলাফত মজলিশ দেবিদ্বার উপজেলা সহ সভাপতি হাফেজ জসিম উদ্দিন, দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আশরাফুল আলম ওবাইদী,দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদাউস আহম্মেদ প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ও কল্যানমূলক রাষ্ট্র গঠনে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্য এখন সময়ের সবচেয়ে বড় দাবী। দেশের জনগন ইসলামী দলগুলোকে একই প্লাটফর্মে আগামী নির্বাচনে দেখতে চায়।
মানুষের তৈরী করা আইন দিয়ে গত ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তারা দূর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হয়েছে । আল্লাহর আইন দিয়েই দেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। ইসলামী দলগুলোর ঐক্য যেন ফাটল তৈরী করতে না পারে সে ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে।