1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার দেবিদ্বারে ৩৬ নং দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

ফারুক হোসাইন জনি কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৩৬ নং দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। হাজী আব্দুর রউফ (রব) এর সভাপতিত্বে সোমবার (১৮ মে) সকাল ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এ সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা বিদ্যালয়ের বর্তমান শিক্ষার মান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সভায় দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ১২ সদস্য বিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ আব্দুস সবুরকে সভাপতি, নাজমুল হাসান নাহিদকে সহ-সভাপতি এবং মোসাঃ লিমা আক্তারকে বিদ্যোৎসাহী (মহিলা) সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয় এবং তারা বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশ পাবে বলে আশা প্রকাশ করা হয়। সভাপতির বক্তব্যে হাজী আবদুর রউফ বলেন, বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের অগ্রগতিতে তাদের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park