1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার দেবিদ্বারে কয়েলের আগুনে পুড়ল প্রবাসীর বসত ঘর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা -উত্তর প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে কয়েলের আগুন থেকে লাগা অগ্নিকাণ্ডে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাত (মঙ্গলবার ৭ অক্টোবর দিবাগত রাত) ৪টার দিকে উপজেলার ধামতি উত্তর পাড়ায় সৌদি প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী জাহাঙ্গীর আলমের মা জাহানারা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। শেষ রাতের দিকে হঠাৎ ঘরে আগুন জ্বলে উঠলে তিনি চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরো ঘর ও ভেতরের সব আসবাবপত্র পুড়ে যায়।

জাহাঙ্গীর আলমের ভাতিজা জাবেদ খান বলেন, ‘দাদী একাই ঘরে ছিলেন। ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে নিশ্চিত নই। তবে কয়েলের আগুন থেকেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। আগুন ও ধোয়ার কারনে কিছুই ঘর থেকে বের করা সম্ভব হয়নি।’

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলের খোঁজ নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park