1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লায় ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যুবলীগ নেতা ইকরামুল হক গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ এবং অস্ত্রের যোগান দেওয়ার মামলার আসামি যুবলীগ নেতা ইকরামুল হক খন্দকারকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (১ই নভেম্বর) গভীর রাতে কুমিল্লা মহানগরীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইকরামুল হক খন্দকার কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার আব্দুল হান্নান খন্দকারের ছেলে। তিনি যুবলীগ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামুল হক খন্দকার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ. ক. ম. বাহা উদ্দিন বাহারের কন্যা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সুচির পিএস সুজনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর হিসেবে পরিচিত। ইকরামুল হক খন্দকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্র ও অর্থের যোগান দিয়ে সহযোগিতা করেছিলেন। এবিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘ইকরাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা কয়েকজনকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা তাকে আইনি পক্রিয়া মেনে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park