1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘জাগরণ-২০২৬’ লিও ক্যাম্প

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

এ আর সাইফুল ইসলামঃ গাজীপুরের পূবাইলে আপন ভুবন রিসোর্টে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১-এর উদ্যোগে অনুষ্ঠিত লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দেড় দিনব্যাপী এই আয়োজনে শতাধিক লায়ন ও লিও সদস্য অংশগ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক এবং তাঁর সহধর্মিণী লায়ন মৌলোদা নাজমুল। লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি১-এর প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের নেতৃত্বে পুরো আয়োজন পরিচালিত হয়।

উদ্বোধনী পর্বে একটি বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিচালনা করেন প্যারেড কমান্ডার লিও মো. আজিজুর রহমান। এ সময় জেলা ৩১৫ বি১-এর বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন এবং অতিথিবৃন্দ প্যারেড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম (জিএটি এরিয়া লিডার), লায়ন রেজাউল হক (চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন), লায়ন আশরাফ এইচ খান হীরা (কাউন্সিল চেয়ারম্যান), লায়ন এইচ আল-রশিদ পাটোয়ারী টিটু (চেয়ারম্যান, পিডিজি ফোরাম), লায়ন মোহাম্মদ ফারুক (পিডিজি ও ডিস্ট্রিক্ট গভর্নরের চিফ অ্যাডভাইজর), লায়ন বেনজীর আহমেদ (পিডিজি ও পিডিজি ফোরাম চেয়ারম্যান), লায়ন হেলেন নাসরিন (পিডিজি) এবং লায়ন মো. লুৎফর রহমান (পিডিজি)।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. এ.কে.এম সারোয়ার জাহান, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার এবং সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন রফিকুল বারী মুক্তা।

ক্যাম্পে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিস পোস্টার ও ট্যালেন্ট শো আয়োজন করা হয়। লিডারশিপ ট্রেনিং পরিচালনা করেন লায়ন নাজমুল হক ও লায়ন কাজী সাইফুল ইসলাম।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ‘সেরা লিও’ নির্বাচিত হন লিও আব্দুল জাহের রানা। রাতের ক্যাম্প ফায়ার ও ডিজে আয়োজন পুরো ক্যাম্পকে উৎসবমুখর করে তোলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park