1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আধুনিক হাসপাতালের দাবিতে উত্তাল জনপদ: বেনাপোল স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে বেনাপোলের হাজার হাজার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৯ তারিখ রবিবার সকালে বেনাপোল বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে মানসম্মত কোনো সরকারি হাসপাতাল নেই। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই বন্দর দিয়ে যাতায়াত করেন। অথচ সামান্য অসুস্থতায় বা কোনো দুর্ঘটনায় এখানকার বাসিন্দাদের উন্নত চিকিৎসার জন্য যশোর শহর বা দূরের কোনো হাসপাতালে ছুটতে হয়। যাতায়াতের দীর্ঘ সময়ের অভাবে অনেক সময় রোগীরা মাঝপথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হলো ​বেনাপোলে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণ, ​হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ এবং আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও ​জরুরি বিভাগের সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু রাখা।
স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার আশ্বাস পেলেও দীর্ঘদিনেও এখানে কোনো হাসপাতাল নির্মিত হয়নি। আমরা উন্নয়নের চেয়ে আগে জীবন বাঁচানোর নিশ্চয়তা চাই।”
সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত সরকার যদি বেনাপোলে একটি হাসপাতাল নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ না করে, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং ভুক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park