
ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বার উপজেলা ৪নং সুবিল ইউনিয়ন ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজী আবদুল জলিলের সভাপতিত্বে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. হারুনুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা -৪(দেবিদ্বার) আসনের জামায়াত মনোনীত এম পি প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, ফতেহাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ হোসাইন, জামায়াত নেতা কাজী আবদুস সাত্তার, গোলাম কিবরিয়া, কেফায়াত উল্লাহ,হেলাল উদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিগত সরকারগুলো মানুষের তৈরী আইন দিয়ে সমাজ পরিচালনা করেছে আর জামায়াত আল্লাহর দেয়া আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়।দুর্নীতি মুক্ত একটি মানবিক দেবিদ্বার গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।