1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরের শ্রীপুরে শহীদ জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক কমিটিকে বরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামে শহীদ জিয়া প্রজন্ম দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে বরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এ এম স্বপন মাহমুদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন শ্রমিক দল নেতা আশরাফুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলাল বেপারী।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় নেতাকর্মীরা নবগঠিত শ্রীপুর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোমেন আকন্দ, সদস্য সচিব সোহাগ গাজী এবং সম্মানিত সদস্য আজহার আলী মণ্ডলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে এ এম স্বপন মাহমুদ ও আজহার আলী মণ্ডলের উপর বিগত সরকারের আমলে সংঘটিত নির্যাতন ও হয়রানির ঘটনাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে ৮ নং ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা আব্দুল বাতেন মণ্ডলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park