1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

হেফাজতে ইসলাম ভূজপুর ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

আজগর সালেহী, চট্টগ্রাম: মাওলানা আবু তালেব-সভাপতি, মাওলানা হাবিবুল্লাহ দিদু- সিনিয়র সহ-সভাপতি, সাংবাদিক আজগর সালেহী-সাধারণ সম্পাদক, তারেকুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা রাসেল-অর্থ সম্পাদক- নির্বাচিত হয়েছেন।

ভূজপুর প্রতিনিধি:
দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উত্তর জোনের আওতাধীন ভূজপুর ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন হয়েছে।

৯ অক্টোবর (বৃহস্পতিবার) উত্তর জোনের সভাপতি আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলা আমীর ও কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আইয়ুব বাবুনগরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর ও কেন্দ্রীয় সহ সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক হযরত মাওলানা জুনাইদ বিন জালাল, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ শাহ ধর্মপুরী, মুফতি শওকত বিন হানিফ, মাওলানা শামসুল আলম, মাওলানা জসিম উদ্দিন আমতলী, মাওলানা কারি আবু সাঈদ, উত্তর জোনের সাধারণ সম্পাদক মুফতি নোমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু মাকনুন মুহাম্মদ, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা এম. নিজাম উদ্দিন, মুফতি জমির বিন ফরিদ, মাওলানা শোয়াইব সুলেমানী, মাওলানা কাউছার, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আবু ইউসূফ, মাওলানা রফিকুল, মুফতি তৌহিদুল ইসলাম, মাওলানা নাঈম উদ্দিন, মাওলানা লোকমান হোসেন, মাওলানা কাসেম ও মুফতি আজম, মাওলানা এমদাদ, মাওলানা আলাউদ্দিন, মাওলানা নূর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের গোপন ভোটের মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশ ভূজপুর ইউনিয়নের ২০২৫-২৬ সেশনের পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় যথাক্রমে মাওলানা আবু তালেব ভূজপুরী সভাপতি, মাওলানা হাবিবুল্লাহ দিদু সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা তারেকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক পদে দুইজন করে প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে উপস্থিত সদস্যদের গোপন ব্যালটে ভোটগ্রহণ শেষে সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মাওলানা আসগর সালেহী ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা কাসেম পেয়েছেন ১৮ ভোট এবং অর্থ সম্পাদক পদে মাওলানা রাসেল ৫৫ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা লোকমান হোসেন পেয়েছেন ১২ ভোট।

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কাউন্সিল শেষে নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সবাইকে মোবারকবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park