1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কমিটি গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের শ্রীপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ অক্টোবর বিকাল ৩টায় কেওয়া নতুনবাজারে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি সাইফুল ইসলাম সুমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।
নতুন আহবায়ক কমিটিতে ইঞ্জিনিয়ার মোঃ মোমেন আকন্দকে আহবায়ক, সোহাগ গাজীকে সদস্য সচিব এবং মেহেদি হাসান নাহিদকে ১ নং যুগ্ম আহবায়ক করা হয়েছে।
এছাড়াও খোকন মিয়া, শফিকুল ইসলাম শেখ, আতিকুল ইসলাম ও নাসরিনকে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৩১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
মাহদী উদ্দিন আকন্দ, শাহজাহান, রাকিব হাসান, শামীম আহমেদ, রুহুল আমিন, মনির হুসেন, পিয়াল ফকির, মাহমুদুল হাসান রনি, আজিজুল ইসলাম, আজিজুল হক শুভেল, মহসিন মিয়া শাহীন, হিরা ফকির, আর. কে. রনি শেখ, মাসুম খান, রিয়াদ হাসান শারুখ, আলামিন কবি, আজহার আলী মণ্ডল, হুসাইন শেখ, দুলন, সাইদুল ইসলাম, সুমন ফকির, সজিব শেখ, নূরুল ইসলাম ও রুবেল মিয়া।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আজ সন্ধ্যায় শ্রীপুর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের আহবায়ক ইঞ্জিনিয়ার মোমেন আকন্দ বলেন,
“শ্রীপুর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের আহবায়ক কমিটিতে ছাত্রদল থেকে উঠে আসা তরুণ ও যোগ্য নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়ায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি শাহিনুর মল্লিক জীবন, সাধারণ সম্পাদক মামুন খান, সিনিয়র সহ-সভাপতি শেখ সোহেল, এবং গাজীপুর জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও মাদকমুক্ত শ্রীপুর গড়ার লক্ষ্যে আমাদের এই কমিটি কাজ করে যাবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park