1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

শওকত হোসাইনঃ গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড়ের হোতা পাড়া, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে, গাজীপুর সদর উপজেলার সংগ্রামী আমীর মোঃ আলাউদ্দিন’ র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য, গাজীপুর জেলা আমীর এবং গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদীয় পদ- প্রার্থী শিক্ষাবিদ ড. জাহাঙ্গীর আলম। গাজীপুর সদর উপজেলা সহ- সেক্রেটারি ও পিরুজালী ইউনিয়নের সংগ্রামী আমির মোঃ কামরুজ্জামান মন্ডল এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন,
গাজীপুর সদর উপজেলা নায়েবে আমির মাওলানা মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা নায়েবে আমির
প্রফেসর মোঃ আব্দুল বারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতা কর্মী গণ।

এ সময় বক্তা বলেন” পিআর পদ্ধতি ছাড়া স্বৈরাচার মুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না, এবং জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করা না হলে ২৪ এর গণঅভ্যুত্থানের মূল বিষয়বস্তু মূল প্রেক্ষাপট ও এর আকাঙ্ক্ষা জনসাধারণের কাছে অধরাই থেকে যাবে” বলে মনে করেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর ৩ এর জননন্দিত নেতা শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তাই তিনি সরকারকে ৫ দফা দাবি মেনে নিয়ে ও বাস্তবায়ন করার জন্য উদার্ত আহ্বান জানান।
উক্ত বিক্ষোভ মিছিলে আরো
ছিলেন গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও তৌহিদী মুসলিম জনতা।সমাবেশ শেষে হোতাপাড়া থেকে ভবানীপুর বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park