শওকত হোসাইনঃ গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড়ের হোতা পাড়া, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে, গাজীপুর সদর উপজেলার সংগ্রামী আমীর মোঃ আলাউদ্দিন' র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য, গাজীপুর জেলা আমীর এবং গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদীয় পদ- প্রার্থী শিক্ষাবিদ ড. জাহাঙ্গীর আলম। গাজীপুর সদর উপজেলা সহ- সেক্রেটারি ও পিরুজালী ইউনিয়নের সংগ্রামী আমির মোঃ কামরুজ্জামান মন্ডল এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন,
গাজীপুর সদর উপজেলা নায়েবে আমির মাওলানা মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা নায়েবে আমির
প্রফেসর মোঃ আব্দুল বারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতা কর্মী গণ।
এ সময় বক্তা বলেন" পিআর পদ্ধতি ছাড়া স্বৈরাচার মুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না, এবং জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করা না হলে ২৪ এর গণঅভ্যুত্থানের মূল বিষয়বস্তু মূল প্রেক্ষাপট ও এর আকাঙ্ক্ষা জনসাধারণের কাছে অধরাই থেকে যাবে" বলে মনে করেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর ৩ এর জননন্দিত নেতা শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তাই তিনি সরকারকে ৫ দফা দাবি মেনে নিয়ে ও বাস্তবায়ন করার জন্য উদার্ত আহ্বান জানান।
উক্ত বিক্ষোভ মিছিলে আরো
ছিলেন গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও তৌহিদী মুসলিম জনতা।সমাবেশ শেষে হোতাপাড়া থেকে ভবানীপুর বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।