1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ” বেনজীর আহমেদ টিটো

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাসঃ “দেশকে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিকল্প নেই। এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই দুর্নীতির রাহুগ্রাস থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর এলাকায় আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটো।

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সামনে এক মহাসংগ্রাম অপেক্ষা করছে। এই সংগ্রাম হবে জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি আব্দুল বারেক, সহ-সম্পাদক মাসুদুর রহমান বালা, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন ও ছামাদ আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, এক সময়ের তুখোড় ছাত্রনেতা সুলতান উদ্দিন তালুকদার ও বিশিষ্ট ব্যবসায়ী কালিহাতী ফিলিং ষ্টেশনের মালিক আব্দুস ছাত্তার পলু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন এবং প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী।

৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি নায়েব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park