1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

নজরুল ইসলাম,যশোর প্রতিনিধি: যশোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলনা আবু জাফর সিদ্দিকী বলেছেন- সরকার জনগণের প্রত্যাশা পূরণে সঠিক পথে না গিয়ে উল্টো পথে হাঁটছে। জনগণের দাবি বাস্তবায়ন না হলে তারা রাজপথে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের ঈদগাহ মোড়ে লংমার্চ সফল করার লক্ষ্যে শহর জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন-গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। কিন্তু সরকার সেই পথে না গিয়ে ভিন্ন পথে হাঁটছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, সরকারকে জনগণ সুযোগ দিয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণ রাজপথে নেমে আগামী দিনের বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্ত নিক, তা তারা চান না বলেও উল্লেখ করেন তিনি। আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাবি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে রাজপথে নামতে হবে। যশোর শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও ইমরান হুসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, ভিপি আব্দুল কাদের, পেশাজীবী থানা শাখার আমির খন্দকার রাশিদুজ্জামান রতন, সদর আমির আশরাফ আলী, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশিম রেজা প্রমুখণ। সমাবেশ শেষে ঈদগাহ মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের মনিহারে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park