1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আট দিন ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোরে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন বন্ধ থাকার পর যশোরের বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় পুরোদমে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র জানান, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ পথে নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ স্বাভাবিক ছিল। পণ্য খালাস শেষে ভারতীয় ট্রাকগুলো নিজ দেশে ফিরে যায়।এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় শনিবার (২৪ অক্টোবর) দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হলেও সার্ভার সমস্যার কারণে কার্যক্রম ব্যাহত হয়। ওই দিন ভারত থেকে ৬২ ট্রাক পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ৩৬ ট্রাক পণ্য রপ্তানি হয় বলে জানান রোমেন মিত্র।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, রোববার সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টম হাউসের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দুই পাশে পণ্যবাহী ট্রাকের জট সৃষ্টি হয়েছিল। বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় সেই জট কমতে শুরু করেছে।
তিনি আরও জানান, বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে প্রায় দুই হাজার হ্যান্ডলিং শ্রমিক যোগ দিয়েছেন। পাশাপাশি ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও সার্ভার সমস্যার কারণে তা স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। তবে রোববার থেকে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
তিনি আরও জানান, ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। ব্যবসায়ীরা যাতে দ্রুত আমদানি করা পণ্য খালাস নিতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park