1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

যশোর শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন আটক, পালিয়েছে আরও দুজন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে শার্শা উপজেলায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম। এ সময় একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
আটক আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এ তথ্য জানায়।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ও উপপরিদর্শক (এসআই) জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল খাজুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
পরে আটক ব্যক্তির হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার এবং একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ ও মোটরসাইকেল জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।
সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন আরও জানান, এ ঘটনায় চোরাচালান আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আটক আলাউদ্দিনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park