1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৯

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

হাজী মু ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দিনগত রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আটজনকে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে থানার একাধিক পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার প্রথম অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. সাজিদ আরেফিনকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের আবু কাউছারের ছেলে। থানার এএসআই মো. নুর আল আহসান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
পৃথক আরেকটি অভিযানে মাদক সেবনের অপরাধে আরও আটজনকে আটক করা হয়। ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মো. নুর আল আহসান ও এএসআই লিংকন কুমার নাথ এই অভিযান চালান।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার বারিরচর গ্রামের মো. আলমগীর (৩৫), আবুল কালাম আজাদ (৩৯) ও কাজী মোজাম্মেল হক (৪২); ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরকুইল পূর্বপাড়া গ্রামের মো. রাহিম (২২) ও মো. জুরাইদ হক (২৪); কসবা উপজেলার কেউরা গ্রামের মো. আমিনুল ইসলাম (২২); কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের মো. জিসান (২৬) এবং একই উপজেলার আশাবাড়ি গ্রামের মো. খাইরুল আমিন (২৮)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park