1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ড. শাহদীন মালিককে আইনজীবী হিসেবে নিয়োগ দিল দুদক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পঠিত

দেশের প্রখ্যাত আইনজীবী ড. শাহদীন মালিককে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পক্ষে বাংলাদেশে সুপ্রিম কোর্টে কেস টু কেস ভিত্তিতে মামলা পরিচালনার জন্য তাকে অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞ আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহম্পতিবার দুদকের প্রসিকিউশন বিভাগের পরিচালক মহাপরিচালক মোহাম্মদ ইকবাল বাহারের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

শাহদীন মালিককে দেওয়া চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারাধীন দুর্নীতি দমন কমিশনের মামলাসমূহ পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৩৩ (৩) ধারার বিধান অনুযায়ী অত্র কমিশন আপনাকে অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞ আইনজীবী হিসেবে শাহদীন মালিককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত শর্তে অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞ আইনজীবী হিসেবে নিয়োগপত্র দেওয়া হলো।

শর্তাবলি:

১. আপনি কমিশন কর্তৃক নির্ধারিত হারে কেস টু কেস ভিত্তিতে মাসিক সম্মানি প্রাপ্য হবেন।

২. কমিশনে নিয়োজিত থাকাকালে আপনি কমিশনের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।

৩. কমিশনে নিয়োজিত থাকাকালে আপনি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না।

৪. প্রতি বছর জানুয়ারী মাসের মধ্যে কাজের মূল্যায়ন করে আপনার নিয়োগ বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

৫. আপনাকে প্রয়োজনে কমিশনের অনুসন্ধান/তদন্তকারী কর্মকর্তাকে এজাহার প্রস্তুত ও চার্জশিট দাখিলে সহযোগিতা করতে হবে।

৬. এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরেকেই কমিশন যে কোনো সময় আপনার নিয়োগ বাতিল করতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park