1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

দেবিদ্বারে যানজট নিরসনে সড়ক থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

হাজী মু ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে ব্যাপক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সড়ক দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা থেকে দেবিদ্বার নিউমার্কেট এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন রাস্তা ও ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেবিদ্বার উপজেলা সদরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে একশ্রেণীর লোক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে সাধারণ মানুষের হাঁটাচলা ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। রোববার নিউমার্কেট এলাকার পান বাজার, স‌ব্জি বাজার ও ফল বাজারে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে সাধারণ মানুষের সুবিধার্থে বসানো একটি টিউবও‌য়েল ঘি‌রে ফলের দোকান দেওয়ার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ফল ব্যবসায়ী সুজন ও নজরুলকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক দখলের দায়ে আরও দুটি প্রতিষ্ঠানসহ মোট চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে পৌর কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য সহযোগিতা করেন।

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, “জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং পৌর সদরের দীর্ঘদিনের যানজট নিরসনে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হয়েছে। এর আগেও একাধিকবার উ‌চ্ছেদ করা হলেও ব্যবসায়ীরা পুনরায় সড়ক দখল করেন। এবার অভিযানের পর কেউ সড়ক ও ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park