1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মেঘনার আলোচিত কোহিনূর হত্যা মামলার আসামিরা জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন জেল হাজতে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচিত কোহিনূর আক্তার হত্যা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেওয়া আসামিরা নিম্ন আদালতে জামিন নিতে গিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন।

গতকাল সোমবার (৫ অক্টোবর) কুমিল্লার আদালতে জামিনের জন্য হাজির হওয়া ৩৮ আসামির মধ্যে ছয়জনকে জামিন দেওয়া হলেও বাকী ৩২ জন আসামীকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২৫ আগস্ট মামলার ৪১ আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। পরে তাঁদের নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী সোমবার ৩৮ আসামি কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয়জনকে জামিন দেন এবং ৩২ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া বাকি তিন আসামি আদালতে হাজির হননি বলে জানা গেছে।

এর আগে গত ২ অক্টোবর মামলার আরও একজন আসামিকে আটক করে মেঘনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাঈদ সানাউল্লাহ। তিনি বলেন, মামলা দায়েরের পর প্রথম দফায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে চারজনকে মামলা দায়েরের রাতেই এবং একজনকে পরদিন গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের নির্দেশে আরও ৩২ আসামিকে কারাগারে পাঠানোর পর এ মামলায় এ পর্যন্ত মোট ৩৮ জন আসামি গ্রেপ্তার হয়েছেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের বাইরে বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। আমরা সব আসামিকেই আইনের আওতায় নিয়ে আসব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park