1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রির অভিযোগ, ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ভেজাল শিশুখাদ্য বিক্রি ও মজুতের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরের মালিক স্বপন কুমার দাসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কেশবপুর শহরের গমপট্টি এলাকায় অবস্থিত ইত্যাদি স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে শিশুখাদ্য বিক্রি ও মজুতের বিষয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হয়। পরে অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের মালিক স্বপন কুমার দাসকে ২ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।
অভিযানে পুলিশ প্রশাসনের সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দাবি, শিশুদের খাদ্যপণ্য নিয়ে অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া প্রয়োজন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কেশবপুরের বিভিন্ন বাজারে তদারকি ও অভিযান অব্যাহত রাখারও দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park