1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

প্রকল্পের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আজমেরী ফুট প্রোপার্টি লিমিটেডের প্রকল্পের কাজে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কয়েকজন বিএনপি নেতা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে কুৎসা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাওনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিথিন মিয়া ও সুজন মীরসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিনহাজ উদ্দিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তারুল করিম শামীম মোড়ল, এবিএম হাসান (সাবেক সভাপতি, মাওনা ইউনিয়ন বিএনপি), বিএনপি নেতা আইনাল হক, লাল মিয়া, ইকবাল খান, পাবেল খান, আসাদুল ইসলাম ও নাজমুল রহিমসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে কুৎসা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে শাজাহান, জাহাঙ্গীর গনি, মেগা ও আইনাল হকের বিরুদ্ধে প্রকল্পের কাজে বাধা সৃষ্টি, চাঁদা দাবি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে কুৎসা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগত ও যথাযথ প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। কিন্তু যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন অনলাইন এর মাধ্যমে অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয় এবং প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

তারা প্রকল্পের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে প্রচারিত অভিযোগের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park