1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মহেশপুরে ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমানের শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ হাসান আলীঃ ঝিনাইদহের মহেশপুরে ফতেপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলার ২ নম্বর ফতেপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমানের পক্ষে এ কর্মসূচি পালিত হয়।

​রবিবার দুপুর ৩টায় শিশু তলা স্কুল মাঠ থেকে একটি বিশাল শোডাউন শুরু হয়। শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিটি ওয়ার্ড ঘুরে ফতেপুর বাজারে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

​ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ শওকত আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান। এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, ‘নির্বাচিত হলে ফতেপুর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক এবং উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি কৃষকদের সার সংকট নিরসন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কারসহ সর্বাত্মক জনকল্যাণমূলক কাজ করা হবে।’

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নূরে আলম।

​পথসভা ও শোডাউনে আরও উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল অহেদ, মোঃ মফিজুর রহমান রিপন, ফতেপুর যুব বিভাগের সভাপতি আবু সুফিয়ান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন এবং যুব জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেনসহ স্থানীয় জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park