1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে পূবালী ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনায়, ঝিনাইদহ থেকে গ্রেপ্তার বিপ্লব

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পঠিত

হাজী মু.ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে দেবিদ্বার থানার চৌকস অফিসার এসআই ফিরোজ, পিএসআই তানভীরের নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন, দেবিদ্বার/বি-পাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ শাহিন মিয়া।

এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বিপ্লব চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ব্যাংকের ভেতর সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় পেছন থেকে তাঁর ৪ লাখ টাকা চুরি হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন ঐদিন ১০টার দিকে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দেবিদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিন মিয়া জানান, ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে বিপ্লবকে দেবিদ্বার থানায় নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park