1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

বরমীতে মনিরুজ্জামান স্বপনকে ঘিরে বাড়ছে আলোচনা, চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয়রা

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান স্বপন (এম.কম.)-এর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ক্রমেই বাড়ছে। দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগের কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় এসেছে।

মনিরুজ্জামান স্বপন এম.কম. ডিগ্রিধারী। বর্তমানে তিনি বরমী কলেজের বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বর্তমানে তিনি বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষাজীবনের অর্জন তাঁকে একজন সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে। ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যেও তাঁর প্রতি আগ্রহ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।

বরমী ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা, তরুণদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে একজন শিক্ষিত, জনবান্ধব ও অভিজ্ঞ জনপ্রতিনিধির প্রয়োজন। তাঁদের প্রত্যাশা, মনিরুজ্জামান স্বপন চেয়ারম্যান পদে প্রার্থী হলে এলাকার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করবেন।

স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। মনিরুজ্জামান স্বপন দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে আছেন, তাই তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে অনেকেই আগ্রহী।”

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে বরমী ইউনিয়নে স্বপনের পরিচিতি রয়েছে বলে দাবি স্থানীয়দের। বিশেষ করে তরুণদের সঙ্গে তাঁর যোগাযোগ এবং সাংগঠনিক অভিজ্ঞতা নির্বাচনী মাঠে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তাঁর সমর্থকরা। তবে শেষ পর্যন্ত তাঁর প্রার্থিতা, নির্বাচনী প্রচার-প্রচারণা এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে নির্বাচনী ফলাফল।

বরমী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এর মধ্যে মনিরুজ্জামান স্বপনকে চেয়ারম্যান হিসেবে দেখতে স্থানীয়দের আগ্রহ তাঁকে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park