1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মহেশপুরে পুলিশের অভিযানে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মোঃ হাসান আলী, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘এসকাপ’ সিরাপসহ হালিম খান নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মহেশপুর পৌরসভার কৈলাশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত হালিম খান কৈলাশপুর গ্রামের মৃত আহম্মদ খানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল কৈলাশপুর এলাকায় হালিম খানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের পাশে খড়ের পালার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩০০ বোতল এসকাপ সিরাপ জব্দ করা হয় এবং হাতেনাতে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, উদ্ধার হওয়া এই সিরাপগুলো ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহার করা হতো। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park