
আব্দুল বাশার, কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় অবৈধ মাদক স্ক্রাফ সিরাপসহ আসমা খাতুন (৩২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর পৌর এলাকার দুধসরা ঝোলপাড়া মোড় এলাকায় ভাংড়ীরি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আসমা খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শ্যামকুড় গ্রামের বাসিন্দা সে আফসার হোসেনের স্ত্রী ও মো. ইউনুচ আলীর মেয়ে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মো,শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মহিতুর রহমান ও সেলিম রেজা’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে ছিলো। এ সময় জীবন নগর দিক থেকে আসা কালীগঞ্জ গামিতা গাড়ী গতিরোধ করে তল্লাশি চালানো। এ সময় গাড়িতে বসা আসমা খাতুনের সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১৮ বোতল স্ক্রাফ সিরাপ উদ্ধার করে। সেই সময় ও-ই নারী মাদক কারবারি কে আটক করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।