1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

আড়াইহাজারে মাদক মামলায় ২ জন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. রয়েল (৩২) ও ওরফ আলী ওরফে হযরত আলী (৫৫) নামের দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রয়েলকে ৩ হাজার টাকা এবং হযরত আলীকে ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৬ উপধারায় তাঁদের এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
সাজাপ্রাপ্ত রয়েল আড়াইহাজারের কৃষ্ণপুরা এলাকার ফজলুল হকের ছেলে। অপর সাজাপ্রাপ্ত হযরত আলী একই এলাকার ইদ্রিস আলীর ছেলে।
আদালতের আদেশ অনুযায়ী, সাজাপ্রাপ্ত দুজনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেখানে আইন অনুযায়ী তাঁদের দণ্ড কার্যকর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park