1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বাজার নিয়ন্ত্রণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো কাঁচা মরিচের প্রথম চালান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: দেশে টানা অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে একটি ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। বন্দর সূত্রে জানা যায়, মরিচবাহী ট্রাকটি বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাস্টমস ও বন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর সন্ধ্যায় আমদানিকৃত কাঁচা মরিচ ঢাকার পাইকারি বাজারের উদ্দেশ্যে পাঠানো হয়। এ চালানের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ এবং খালাস কার্যক্রমে সহযোগিতা করে শিমু শিপিং লাইন্স। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে মরিচবাহী ট্রাকের কাগজপত্র দ্রুত নিষ্পত্তি করে খালাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচা মরিচ নিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব চালান দেশে প্রবেশ করলে বাজারে সরবরাহ আরও বাড়বে।আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে তার মোট খরচ পড়েছে প্রায় ১৩৫ টাকা। সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমদানির পরিমাণ বাড়লে কাঁচা মরিচের দাম দ্রুত কমে আসবে এবং সাধারণ ক্রেতারা স্বস্তি পাবেন। তবে তিনি অভিযোগ করেন, কাস্টমসের বিভিন্ন জটিলতা ও পণ্য ছাড়করণে হয়রানির কারণে অতিরিক্ত রাজস্ব ও আনুষঙ্গিক ব্যয় বহন করতে হচ্ছে। এতে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে এবং অনেক আমদানিকারক লোকসানের ঝুঁকিতে পড়ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিলে আমদানি আরও সহজ ও ব্যয়সাশ্রয়ী হবে বলে তিনি মনে করেন। এদিকে মঙ্গলবার বেনাপোলের কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা আগের তুলনায় কিছুটা কম। ব্যবসায়ীদের প্রত্যাশা, ভারত থেকে নিয়মিত আমদানি অব্যাহত থাকলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park