1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক, বাসে অগ্নিসংযোগ মামলায় কারাগারে

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৬০ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আটক ব্যক্তিরা হলেন, যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও শেখহাটি দক্ষিণপাড়ার বাসিন্দা রফিকুল আলমের ছেলে কায়েস আহম্মেদ রিমু, শংকরপুর আশ্রম রোড এলাকার যুবলীগ নেতা কামাল হোসেন তুহিনের ছেলে রোবায়েত হোসেন রোহান, শংকরপুর পশু হাসপাতাল এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম, পুলিশ লাইন এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম এবং খড়কি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা ও যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনুপ কুমার মণ্ডল জানান, মাগুরা-যশোর রুটে চলাচলকারী ‘রাহিন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে যশোর শহরের উপশহর ঈদগাহ রোড এলাকায় পার্কিং করে রাখা হয়েছিল। পরদিন ভোরে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির কয়েকটি আসন, ইঞ্জিন বক্স এবং অভ্যন্তরীণ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে এ ঘটনায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার ভোরে যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা অনুপ কুমার মণ্ডল আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্যও পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park