1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মুক্তিযোদ্ধারা যে দল বা মতেরই হোক না কেন, তাদের কে হেনস্তা বা অপমান করা সরকার মেনে নিবে না

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হােসেন এমপি বলেছেন মুক্তিযোদ্ধারা যে দল মতেরই হোক না কেন তাদেরকে অপমান, অপদস্থ সরকার মেনে নিবে না। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি আরো বলেন মুক্তিযোদ্ধাদের সকল সমস্যার সমাধানের জন্য সরকার কাজ করে যাবে। অসহায় মুক্তি যোদ্ধাদের বাসস্থান বীর নিবাস কর্মসূচি অব্যাহত থাকবে। গতকাল বিকেলে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন চাটখিল – সোনামুড়ী আংশিক আসনের সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি।

সভায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সমাজসেবক বিএনপি নেতা পরান চৌধুরী , উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ , পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর সদস্য সচিব এহসানুল হক মাসুদ।

মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে যোগদানের জন্য সকাল ১১ টায় আনা হলেও অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩টায়। দীর্ঘক্ষণ গরমের মধ্যে অপেক্ষা করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং বয়োজ্যেষ্ঠ কয়েকজন মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে পড়েন।
মন্ত্রী আসতে পথে গাড়ির সমস্যার কারণে দেরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা অফিসার আলী হোসাইন।

এদিকে সকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘরে পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন । মত বিনিময়কালে স্থানীয় এমপি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এটি এম মোশারফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী ইশরাক হােসেন এমপি উপজেলার সিংহবাহুড়া শহীদ জিএম রুহুল আমিন
পাঠাগার পরিদর্শন ও তার কবর যিয়ারত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park