1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ যশোর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (মেয়ে) এর ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নারী ফুটবল দল।বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে যবিপ্রবির মেয়েরা। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেই বড় জয় নিশ্চিত করে দলটি।দলের নেতৃত্ব দেন যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও অধিনায়ক আফরা খন্দকার।চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন— শিউলি রায়, অধিনায়ক আফরা খন্দকার, পূর্ণিমা রানি, সানজিদা আক্তার সাথী, রূপা খাতুন, সাদিয়া আক্তার, মনিরাতুজ জোহরা শশী, জান্নাতুল ইসলাম রুমি, সাগরিকা খাতুন, মাহাবুবা হাসনা, টোয়া রোজা, পূর্ণিমা রানি মন্ডল, অভিকা রানি হালদার অভি, সোনিয়া খাতুন, মোছাঃ আরিফা খাতুন ও আঁখি সুলতানা সাথী। তারা সবাই যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানাতে গিয়ে অধিনায়ক আফরা খন্দকার বলেন, “ফাইনালে চবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে আমরা খুবই আনন্দিত। এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ম্যানেজারদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। দলের মধ্যে দারুণ বোঝাপড়া ছিল এবং সবাই আত্মবিশ্বাস নিয়ে খেলেছে।যবিপ্রবি নারী ফুটবল দলের কোচ উজ্জ্বল চন্দ্র সূত্রধর বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও খেলোয়াড়রা ক্লাস, পরীক্ষা ও অনুশীলনের সমন্বয় করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও অনুশীলনের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।দলের ম্যানেজার ইসরাত জাহান বলেন, “ঢাবি ও রাবিকে হারিয়ে ফাইনালে চবিকে ৭-০ গোলে পরাজিত করা যবিপ্রবির জন্য অত্যন্ত গর্বের বিষয়। খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।এছাড়া দলের কোচ হিসেবে ছিলেন শরীরচর্চা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ শাহিনুর রহমান এবং যশোর জেলা দলের কোচ আনোয়ার পারভেজ।অন্যদিকে দিনের আরেক ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে যবিপ্রবির ছেলে ফুটবল দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park