1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

​শ্রীপুরে কাউন্সিলর পদপ্রার্থী জালাল মোল্লা নেতৃত্বে আমতলী যুব ও ক্রীড়া সংঘের শুভ উদ্বোধন ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত

​গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুরে মাদক ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখার লক্ষ্যে শ্রীপুর পৌর এলাকার ২ নং ওয়ার্ডে উদ্বোধন করা হয়েছে ‘আমতলী যুব ও ক্রীড়া সংঘ’। এই সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।
​র‍্যালিটি শ্রীপুর আমতলা মোড় থেকে শুরু হয়ে চৌরাস্তা, মধ্য বাজার, রেলগেট ও গরুহাটা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. জালাল মোল্লা।
​উদ্বোধন শেষে মো. জালাল মোল্লা বলেন, “বর্তমান তরুণ ও যুব সমাজ যাতে মোবাইল আসক্তি এবং মাদকের মতো মরণনেশার কবলে না পড়ে, সে জন্য তাদের খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। সুস্থ ও সুন্দর জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। আর সেই উদ্দেশ্য থেকেই আমি এই যুব ও ক্রীড়া সংঘটি উদ্বোধন করলাম।”
​তিনি আরও বলেন, “আগামী দিনে ২ নং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে এবং তরুণদের সুস্থ ধারার চর্চায় আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।”
​উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বয়সী তরুণ ও যুবকরা উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park