1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

কুমিল্লার মেঘনাতে পার্টনার কংগ্রেস: আধুনিক ও বাণিজ্যিক কৃষিতে গুরুত্বারোপ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলাতে কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস-২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের মধ্যে মতবিনিময় এবং কৃষিকে আধুনিক ও টেকসই পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৭ মে) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলতায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে মেঘনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেঘনা, কুমিল্লা। আয়োজিত এই কংগ্রেসে কৃষি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্যিক কৃষি সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা উচ্চফলনশীল ধানের জাতের আবাদ এলাকা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দানাদার ফসল, ডাল, তেল ফসল, ফল ও সবজির চাষ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বলা হয়, প্রথাগত খোরপোশ কৃষি থেকে বের হয়ে বাণিজ্যিক কৃষিতে সম্পৃক্ত হলে কৃষকদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসগুলোতেও কৃষিকে আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

কংগ্রেসে কৃষকদের নিজ নিজ সংগঠনের মাধ্যমে আয়বর্ধনমূলক কার্যক্রম পরিচালনা এবং ‘কৃষক পরামর্শ কেন্দ্র’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ওপর জোর দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী কৃষকরা আধুনিক কৃষি চর্চায় উদ্বুদ্ধ হন।

মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

লুটেরচর মফিজুল ইসলাম (দুধ মিয়া) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এম এইচ মাহিম এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম ভূঁইয়া।
উদ্ভোধক হিসেবে উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী আক্তার।

বক্তারা বলেন, পাটসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

এছাড়া স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park