1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কোটচাঁদপুরে ফলচাষী ও ব্যাবসায়ীদের সাথে ঝিনাইদহের জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, নিজস্ব প্রতিনিধি কোটচাঁদপুরঃ কেমিক্যালমুক্ত ফলসংগ্রহ,সরবরাহ ও বাজারজাত করনের লক্ষ্যে ফল চাষি ও ব্যবসায়িদের সাথে সচেতনতা মূলক মতবিনিময় সভা করেছেন ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক মো,নোমান হোসেন।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের স্থানীয় আম বাজারে এ সচেতনতামূলক সভা করেন তিনি।

সচেতনতা সভায় সভাপতিত্ব করেন,কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঝিনাইদহ কামরুজ্জামান,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার,সহকারী কমিশনার ভূমি সোহেল রানা,উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জামায়াতে ইসলামীর পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম ফল বাজার সমিতির সভাপতি সিরাজুল ইসলাম,কৃষকের পক্ষে মোসা মাস্টার,সাংবাদিক এস এম রায়হান উদ্দিন।

তিনি কেমিক্যালের ক্ষতিকর দিক ও বাজার বিনস্টের উদাহরণ তুলে ধরে বলেন, চট্টগ্রামের মানুষ খুবই শুটকি পর্যন্ত করেন। সেখানে অতিরিক্ত মাত্রায় শুটকিতে কেমিক্যাল মিশিয়ে থাকে। আর সেই সমস্ত কেমিক্যাল যুক্ত শুটকি খেয়ে মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, আর এখানে এক চাষির কাছ থেকে জানতে পারলাম, কেমিক্যাল ব্যবহার করে ৬৪ শতাংশ কৃষক শ্রেনীর মানুষ ক্যান্সার ঝুঁকিতে রয়েছে। আর অন্যারা ঝুলিতে রয়েছে ৩৬ শতাংশ ।
তিনি আরো বলেন,এই কেমিক্যালের কারনে
বাংলাদেশ থেকে পান রপ্তানি বন্ধ হয়েছে। যেটি নস্ট হয়েছে চাষিদের অসৎ উপায় অবলম্বনের জন্য। ঠিক একইভাবে নস্ট হয়েছে চিংড়ির বাজার। এখন আমার জানামতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ফলের বাজার কোটচাঁদপুর। যেটি অনেক কস্টে সৃষ্টি হয়েছে। আমি চাইবো না বাজারটি নস্ট হয়ে যাক।
তিনি চাষি ও ব্যবসায়িদের হুশিয়ারি দিয়ে বলেন,আজকের পর কোন কেমিক্যালযুক্ত ফল বাজারে আসলে,সেটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশনা থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park