1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

পদ মানেই ক্ষমতা নয় বরং দায়িত্বশীলতা ও জবাবদিহিতার মাধ্যম- হাসনাত আব্দুল্লাহ (এম.পি)

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮৫ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন,
ছাত্রশক্তির কমিটিতে অন্তর্ভুক্তি কোনো ক্ষমতার প্রতীক নয়; বরং নেতাকর্মীদের এটি একটি বড় দায়িত্ব। “পদ মানেই ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যম”
বুধবার বিকেল বেলা দেবিদ্বার উপজেলা মিলনায়তন হলরুমে ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংগঠনের সফলতা নির্ভর করবে সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নের ওপর। কোরামবাজি ও গ্রুপিংয়ের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি স্পষ্টভাবে জানান, ছাত্রশক্তির কার্যক্রম কোনোভাবেই টেন্ডারবাজি, চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না। বরং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক কার্যক্রম সভা-সেমিনার ও শিক্ষাবান্ধব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তুলতে ছাত্রশক্তিকে নিয়মিত শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে দেশের চলমান বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীদের সচেতন করতে সংগঠনকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।
নবগঠিত কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, আসন্ন কুরবানির ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন সম্পন্ন করতে হবে এবং সাংগঠনিক ‘চেইন অব কমান্ড’ বজায় রাখতে হবে। সকল সমস্যা ও অভিযোগ যথাযথ নেতৃত্বের মাধ্যমে জানাতে হবে বলেও উল্লেখ করেন।
বক্তা আরও বলেন, সংগঠনের সদস্যদের ব্যক্তিগত আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যসহ সকল কার্যক্রম এখন সাংগঠনিক পর্যবেক্ষণের আওতায় থাকবে। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,
জেলা যুবশক্তির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুল হাসান কিবরিয়া, উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহমুদুল হাসান,সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদা সুলতানা, দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মাহিন,
উপজেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব
নাসিফ মোহাইমেন, মূখ্য সংগঠক কাজী মিজানুর রহমান, রাকিবুল ইসলাম হৃদয় প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park