1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯১ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে প্রতারণার মাধ্যমে মোবাইল সেট হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফ হাসানুল বান্না নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা। তার পিতার নাম রেজাউল করিম।পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল যশোরের মোবাইলের শোরুম ‘মোবাইল প্লাজা-২’ থেকে তিনি দুটি মোবাইল ফোন ক্রয় করেন। এ সময় তিনি নিজেকে পুলিশ এসআই পরিচয় দেন। এরপর বিকাশে পেমেন্ট করার কথা বলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে কাস্টমারের ভিড়ের সুযোগ নিয়ে তিনি কৌশলে সেখান থেকে সটকে পড়েন।
পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত হয় বান্না। এমনকি ক্যাশ মেমোতে তিনি নিজের পরিচয় দেন পুলিশের এসআই হিসেবে।এ ঘটনায় প্রতিষ্ঠান মালিক জাকির হোসেন পলাশ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পরে এসআই মোস্তাফিজুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় বান্নাকে শনাক্ত করে এমকে রোড থেকে শুক্রবার আটক করেন। রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।এদিকে, অপর একটি সূত্র জানায়, বান্না দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পুলিশ পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park