1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ২ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর)জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় যৌথ অভিযান চালিয়ে এমবিএস ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। এ সময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লার একটি দলও উপস্থিত ছিল।

প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ ও প্রশাসনের নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে এমবিএস ব্রিকসকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ১০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়।
পরে ফাইভ স্টার ব্রিকসেও অভিযান চালিয়ে একই আইনের আওতায় আরও ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাদের চিমনি ভেঙে দেওয়া হয়। উভয় ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ ইটভাটা পরিচালনার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park