1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

বিরামপুরে অস্ত্রের মুখে ১৮ লাখ টাকার স্বর্ণ লুট: ডাকাতচক্রের ৪ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

মো: রুবেল বাবু শুভ (দিনাজপুর) বিরামপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রকাশ্য মহাসড়কে অস্ত্রের মুখে ভয়ংকর ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণ ব্যবসায়ীকে জিম্মি করে প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের খাঁটি স্বর্ণের পাত ও নগদ টাকা লুটের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়,ফুলবাড়ী এলাকার স্বর্ণ ব্যবসায়ী শ্রী মানিক দত্ত গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বিরামপুর নতুন বাজারস্থ গোল্ড হলমার্ক সেন্টারে স্বর্ণ গলিয়ে প্রায় ৯৬.৫৬ গ্রাম ওজনের খাঁটি স্বর্ণের পাত তৈরি করেন। যার বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ২০ হাজার টাকা। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কর্মচারী সোহেল রানাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কের শালবাগান মোড় এলাকায় দুইটি মোটরসাইকেলে আসা সংঘবদ্ধ ডাকাতদল তাদের গতিরোধ করে।
অভিযোগে বলা হয়,ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ী ও তার সহযোগীকে জিম্মি করে। এসময় এক ডাকাত সোহেল রানার গলায় চাপাতি ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। পরে তাদের কাছ থেকে স্বর্ণের পাত,মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর ভুক্ত ভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে ধাওয়া দিয়ে আটক করে। পরে আরও দুইজনকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
আল রেহমান অরণ্য (২০) আরিফুল ইসলাম আরিফ (২০) সাগর রহমান (২৪) আশিক (২৬) এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পুলিশ ঘটনাস্থল ও আসামিদের দেখানো মতে একটি কালো রঙের Suzuki Gixxer মোটরসাইকেল,একটি ধারালো চাপাতি এবং ছিনতাইকৃত মানিব্যাগ উদ্ধার করেছে। বিরামপুর থানায় এ ঘটনায় মামলা নং-২৫,তারিখ ২৮/০৪/২০২৬, পেনাল কোডের ৩৯৫/৩৯৭/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আতাউর রহমান। এলাকাবাসীর অভিযোগ,মহাসড়কে দিনের আলোতেই সংঘবদ্ধ ডাকাতচক্রের এমন তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দ্রুত পলাতক আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার দাবি করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park