1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পঠিত

নজরুল ইসলামঃ যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজার অংশে সড়কের দু’পাশে অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের আগামী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে ঝিকরগাছা পৌরসভার বাজার এলাকায় সরেজমিন পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। এ সময় তিনি সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ দোকান, স্টল ও স্থাপনা অপসারণের জন্য দখলদারদের সতর্ক করেন। পরিদর্শনকালে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, যশোর-বেনাপোল মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এই সড়কের উপর ও পাশে অবৈধভাবে দোকান বসানোর কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত জনদুর্ভোগ বাড়ছে। তাই জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, কেউ যদি রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দেয়, সেটিও সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। অথচ আপনারা রাস্তার ওপর বড় বড় স্থাপনা নির্মাণ করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি দখলদারদের উদ্দেশ্যে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি সতর্ক করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, প্রচার ও মিডিয়া সম্পাদক শেখ আবিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পৌর সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, অফিস সম্পাদক আব্দুল কাদের এবং ছাত্র সমন্বয়ক আখি খাতুন সহ সাংবাদিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এমন কার্যক্রমের বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park