1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে পুলিশের চিরুনি অভিযান, ৪ আসামি আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

মোঃ ইয়াছিন আরাফাত, সিনিয়র রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী–এর সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১ এপ্রিল ২০২৬ দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার মর্দাসাদী ও শ্রীনিবাসদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ জেলা “সার্কেল-সি” এর সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম–এর নেতৃত্বে এবং আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন–এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ৪০ জন এবং আড়াইহাজার থানার ২৫ জন সদস্যসহ মোট ৬৫ জন পুলিশ সদস্য অংশ নেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ জোর দেওয়া হয়। বিশেষ করে হত্যা, ডাকাতি ও মাদকসংক্রান্ত মামলার আসামিদের শনাক্ত করে আটক করা হয়। গোয়েন্দা তথ্য ও নিবিড় তল্লাশির ভিত্তিতে অভিযান চলাকালে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— স্ত্রী হত্যা মামলার আসামি মো. সুমন মিয়া (৩২),ডাকাতি মামলার আসামি হৃদয় (৩৭),মাদক ব্যবসায়ী মো. ডালিম (৫০),শাহ পরান (২৭)।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তাদের নিজ নিজ অবস্থান থেকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

ওসি মো. আলাউদ্দিন বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এ ধরনের অভিযান নিয়মিত হলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park