1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০৩ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ- মাদককে না বলি, ক্রীড়াঙ্গনে পরিবেশ তৈরি করি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ মার্চ) বিকালে মেঘনা উপজেলার মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের জয় লাভ।

মেঘনা উপজেলা প্রশাসন ও মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের আয়োজনে এ খোলায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ আবদুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মৌসুমী আক্তার।

খেলায় অংশ গ্রহণ করেন মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ বনাম মানিকারচর সরকারী কলেজ। খেলার শুরু থেকেই মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় দু’দল অংশগ্রহণ করে এবং ক্রীড়াপ্রেমী দর্শকদের উচ্ছ্বাসে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত সময়ের মধ্যে খেলার ফলাফলঃ- মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ= ২ গোল করে জয় লাভ করে চ্যাম্পিয়ন হন। অপর দিকে মানিকারচর সরকারী কলেজ= ১ গোল করে পরাজিত হয়।

মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ মুরাদ হোসেন ও লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এইচ মাহিন এর যৌথ সঞ্চালন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেজবাহ উদ্দিন বায়েজিদ, বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধকালীন কমান্ডার, এম.এম মিজানুর রহমান (সমাজ সেবক ও শিক্ষানুরী-রাজণীতিবিদ বড়কান্দা), প্রফেসর মোঃ সহিদুল ইসলাম (সমাজ সেবক ও রাজণীতিবিদ কাচারীকান্দি), মোঃ মাফুজ মিয়া সমাজ সেবক ও রাজণীতিবিদ হরিপুর, মোঃ অহিদ মোল্লা সমাজ সেবক ও গভর্নিং বডির অভিভাবক সদস্য, মোঃ আলম মেম্বার, আঃ মালেক সমাজ সেবক কান্দারগাঁও, মোঃ মিজানুর রহমান-সমাজ সেবক কান্দারগাঁও, মোঃ সেলিম সরকার-সমাজ সেবক তুলাতুলী, সহকারী প্রধান শিক্ষক দয়াল চন্দ্র রায়, চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক আকন্দ, লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

অপর দিকে মানিকারচর সরকারি কলেজের পক্ষে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ মামুনুর রশিদ ও প্রভাষক মোঃ মাসুম সরকারসহ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক সাংবাদিক,এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সৌজন্যেঃ- মোঃ আবুবক্কর ছিদ্দিক মেম্বার)- এম.বি.এ.প্রধান অতিথির বক্তব্যে মৌসুমী আক্তার বলেন, মাদককে না বলি, ক্রীড়াঙ্গনে পরিবেশ তৈরি করি।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে “মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে ক্রীড়া ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করতে হবে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্যেগে এই আয়োজন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে একটি ইতিবাচক পদক্ষেপ।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park