1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে খালের প্রবাহিত পানি বন্ধের অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১০ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর ভিংলাবাড়ি ২নং ওয়ার্ডের পান্নারপুল এলাকায় খালের উপর অবৈধভাবে বাঁধ দিয়ে প্রবাহিত পানি বন্ধ করার অভিযোগে মো. কামাল (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ মার্চ ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. কামাল উপজেলার ভিংলাবাড়ি গ্রামের বাসিন্দা এবং তার পিতা তুরাব আলী ব্যাপারী বলে জানা গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২নং পৌর ভিংলাবাড়ি খালের উপর মাটি ফেলে অবৈধভাবে বাঁধ দেওয়ায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের কৃষিজমিতে সেচব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে এলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন মো. ফয়সল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, দেবিদ্বার উপজেলা প্রশাসন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারায় মো. কামালকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযান চলাকালে খালের উপর দেওয়া অবৈধ বাঁধ অপসারণের কাজও শুরু করা হয়েছে এবং বর্তমানে তা চলমান রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, “খাল, নদী বা জলাধারের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও কৃষির স্বার্থে কোনোভাবেই এসব অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না। খালের উপর দেওয়া বাঁধ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি এলাকার কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ পানিপ্রবাহের উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। খালে বাঁধ দেওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কৃষিকাজে সমস্যা তৈরি হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, খাল, জলাশয় ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন অমান্য করে পরিবেশের ক্ষতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park