1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

বেনাপোল স্থলবন্দরে আসা ঘোষণা বহির্ভূত ১৭ টন পাট বীজ জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ ১৭.১০ মেট্রিক টন পাট বীজের একটি চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।৯ মার্চ সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বেনাপোল বন্দরের ১৫ নম্বর শেডে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।জানা যায়, গত ৮ মার্চ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য চালানটি বেনাপোল স্থলবন্দরের ১৫ নম্বর শেডে প্রবেশ করে। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট ছিল কদর অ্যান্ড কোং। অভিযানটি পরিচালনা করেন বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেনের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।কাস্টমস সূত্র জানায়, অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে এই পাট বীজ আমদানি করা হয়েছিল। বর্তমানে সরকার কর্তৃক পাট বীজ আমদানির অনুমোদন না থাকায় এটি আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য করা হয়েছে। একই সঙ্গে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আবু তালহা জানান, ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাসের বীজ ঘোষণা দিয়ে পণ্য চালানটি আমদানি করা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি পরীক্ষা করে ঘোষণাবহির্ভূত ৫৬৭ বস্তায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক করা হয়েছে।
স্থানীয় সচেতন ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে মিথ্যা ঘোষণায় বিভিন্ন পণ্য আমদানি করে রাতারাতি কোটি টাকার পাহাড় গড়েছে। বিপরীতে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে প্রতিবছর বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে বাধা সৃষ্টি করছে। ফলে এখান থেকে সরকার সঠিক পরিমাণে রাজস্ব আহরণে বারবার হোঁচট খাচ্ছে। তাদের অভিযোগ, এসব কালোবাজারিদের সহযোগিতার পেছনে বেনাপোল কাস্টমস, বন্দরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের একশ্রেণির অসাধু কর্মকর্তার হাত রয়েছে।
তারা আরও জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় কৃষি খাত মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে এবং সরকারও রাজস্ব হারাচ্ছে। মাঝে মধ্যে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কয়েকটি চালান আটক হলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় তারা কৌশল পাল্টে আবারও একই ধরনের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park