
বিশেষ প্রতিনিধি,মো:রেজাউল করিম রেজা:
শরীয়তপুরে দেশীয় অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক। শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছেন যৌথ বাহিনীর একটি টিম। এ সময় তার বসত ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র বিভিন্ন অংশ করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি)সকালে এই বিষয়টি নিশ্চিত করেন জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ একই দিনে এর আগে দিবাগত রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের মাদবর কান্দি এলাকায় এই অভিযান চালানো হয়।