1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে দুই মেম্বারের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীর পক্ষে গ্রাম্য বৈঠক লিফলেট বিতরন ও গনসংযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পঠিত

মোঃ ফরহাদ,গাজীপুর প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু’কে বিজয়ী করতে নেতাকর্মীদের গ্রাম্য বৈঠক, লিফলেট বিতরন ও গনসংযোগ।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার বরমী ইউনিয়নের৪,৫,৬,নং ওয়ার্ডে সাবেক মেম্বার ও উপজেলা মহিলা দলের সভাপতি পাপিয়া সুলতান শিলা ও বর্তমান মেম্বার ও রবমী ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহ্বায়ক নাজমুল আকন্দ রনি (মেম্বার) এর উদ্যোগে উঠান বৈঠক, লিফলেট বিতরন ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক গুল নাহার কাশেম, বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য কফিল উদ্দিন সরকার, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার আজাদ নয়ন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ রাসেল আকন্দ, গাজীপুর জেলা জিয়া মঞ্চ এর সাধারন সম্পাদক রাজু আকন্দ, বরমী ইউনিয়ন জাসাস এর সাধারন সম্পাদক সাহাদাত হোসেন শিপলু, যুবদল নেতা আফতাব উদ্দিন সহ ৫নং ওয়ার্ডের স্থানিয় নেতৃবৃন্দ।

উঠান বৈঠক শেষে পাঁচশতাধিক নেতাকর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন। বিএনপির মনোনিত প্রার্থী ডাঃ বাচ্চুকে বিজয়ী করতে জনগনের সতরস্ফুর্ত অংগ্রহন দেখা গেছে।

গ্রাম্য বৈঠকে নেতার বলেন, শ্রীপুর থেকে বিগত দিনে বিএনপির কোন প্রার্থী আমরা পাইনি।এবার আমরা আমাদের উপজেলায় শ্রীপুরে প্রার্থী পেয়েছি। ডাঃ বাচ্চু সাহেব একজন ভালো মানুষ তিনি মানুষের সবসময় সেবা করেন। ইনশাআল্লাহ বাচ্চু সাহেবকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে তাহলে শ্রীপুরের উন্নয়ন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park